দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্ভাবাস

দেশের সাত অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং অন্যান্য স্থানে তাপমাত্রা বাড়তে পারে।

বুধবার (৭ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছ, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং তা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও বলা হয়েছে দেশের যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর