পিরোজপুরে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু!

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গাবগাছিয়া এলাকায় আজিজ শিকদার নামে এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন।

বুধবার (৭ এপ্রিল) সন্ধা ৬.৩০ এর দিকে গাবগাছিয়া শিকদারবাড়ী জামে মসজিদে মাগরিবের আজান দেওয়ার সময় মাইক্রোফোন কারেন্ট হওয়ার কারনে বিদ্যুৎ স্পষ্ট হয়ে আঃ আজিজ শিকদার (৫৫) নামে এ ব্যাক্তি নিহত হয়েছে।

এ বিষয়ে তার ভাই আবুল শিকদার বলেন- আমি মসজিদের ভিতরে গিয়ে দেখি সে মাইক্রোফোন হাতে অবস্থায় নিচে পড়ে আছে, আমি সাথে সাথেই কারেন্ট এর মেইন সুইচ বন্ধ করে দি।

পারিবারিক সূত্রে জানা যায়- পিরোজপুর জেলা হাসপাতালে স্বজনরা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর