দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র রমজান মাজ উপলক্ষে জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে মেলান্দহ উমির উদ্দিন পাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ৩শ পরিবারের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মেলান্দহ উপজেলা আওয়ামীলীগরে সাধারন সম্পাদক মোহাম্মদ জিন্নাহ‘র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নমনিরুজ্জামান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বকুল, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাওলানা মোফাজ্জল হক প্রমুখ।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিরতণ করা হয়েছে। পুরো রমজান মাসেই এ কার্যক্রর অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আলমগীর হোসেন/বার্তা বাজার/এসজে