দৌলতদিয়ায় হেরোইন ও বিপুল পরিমান নগদ অর্থসহ আটক ১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে বিপুল পরিমান নগদ অর্থ ও হোরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃত ব্যাক্তির নাম মোঃ তুহিন মোল্লা। সে পোড়াভিটা এলাকার বাসিন্দা ও একজন চিন্থিত মাদক ব্যাবসায়ী।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনা (ভূমি) মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় মাদক ব্যাবসায়ী তুহিন মোল্লার বসত ঘর থেকে ৩ শত গ্রাম হেরোইন ও তার ড্রয়ার থেকে নগদ ২ লক্ষ ৭ হাজার টাকা জব্দ করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রর অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক তানভীর হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলমান আছে বলেও জানান তিনি।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর