মানিকগঞ্জে করোনা আক্রান্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সোবহান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ।

আব্দুস সোবহানের পারিবারিক সূত্র বলেন, তিনি গত ২৭ মার্চ স্ত্রীসহ কোভিড-১৯ উপসর্গ নিয়ে সাটুরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি হন। ২৮ মার্চ কোভিড-১৯ শনাক্ত হলে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন।

তার স্ত্রী বর্তমানে সুস্থ্ আছেন। তিনি সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর