মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া ও নিমতলা সহ কেয়াইন ইউনিয়নের মোট ৪ টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাাসন।
আজ বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল রাত ১০ টা পর্যন্ত কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ, ইকবাল মার্কেট সংলগ্ন কবরস্থান মাঠ, নিমতলা বাসস্ট্যান্ড, নিমতলা আওলাদ মার্কেট ও আশ-পাশের ২ শ গজে এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, হেফাজতের প্রতিবাদ সভা, করোনা প্রাদুর্ভাব, সরকারী বিধি নিষেধ, আইনশৃঙ্খলা অবনতি, এসবকিছুর ভিত্তি করেই নিষেধোজ্ঞা দেওয়া হয়েছে।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভি.এস