ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ফরিদপুরের মধুখালীতে সড়ক দূর্ঘটনায় কুরবান আলী সরদার(৬৫) নামে একজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ব্রা‏‏‏‏‏হ্মণকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুরবান আলী উপজেলার রায়পুর ইউনিয়নের তেলীকান্দী গ্রামের মৃত আজগর সরদারের ছেলে। সে মধুখালী বাজার থেকে বাজার করে ভ্যানযোগে বাড়ীতে যাচ্ছিলেন।

করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোঃ খায়ের জানান, উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ব্রা‏‏‏‏‏হ্মণকান্দা বাজার এলাকায় একটি ভ্যানগাড়ীকে ঢাকাগামী প্রাইভেটক্যার (ঢাকা মেট্রো গ ১৯-৬৪০৫) ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুড়িগ্রাম জেলার রহমত আলীর কন্যা নীলুফা (২৪), রংপুর জেলার নগেরশ্বর গ্রামের আজহার আলীর স্ত্রী মাহামুদা(৩৫), ফরিদপুর সদরের পরমানন্দপুর গ্রামের নুরউদ্দিন সরদারের ছেলে চুন্নু সরদার। আহতরা সকলে মধুখালী আলতু খান জুট মিলের শ্রমিক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর