‘শিশুবক্তা’ নামে খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে র্যাব পরিচয়ে তোলা নিয়ে যাওয়ার অভিযোগ করে পরে পরিবার। পরে তাকে র্যাব কার্যালয়ে পাওয়া যায়।
র্যাব কর্তৃক রফিকুল ইসলাম মাদানিকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রয়েছে রইসুল আজম।
এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে আটকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ থেকে স্ট্যাটাস দিয়েছেন হেফাজতের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক।
তিনি বুধবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫২ মিনিটে দেওয়া ১৬ শব্দের ওই পোস্টে লিখেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী RAB এর নিরাপত্তায় আছে মর্মে নিশ্চিত হয়েছি ।অবিলম্বে তার মুক্তি দাবি করছি !
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিলে ছাত্র ও যুব অধিকার পরিষদের বিক্ষোভ থেকেও আটক করা হয়েছিল রফিকুল ইসলাম মাদানিকে। পরে পরিবারর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
বার্তা বাজার/এসজে