বিজয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে মাজিদুল ইসলাম-(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাজিদুল ইসলাম মনিপুর গ্রামের এমদাদ বারীর ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার মাহফুজুল উলুম হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুর পরিবারের লোকজন জানান, মাজিদুল ইসলাম বুধবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে এক পর্যায়ে সবার অগোচরে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পানি থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বলেন, শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর