শিবগঞ্জে দুই আ’লীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, নতুন কমিটি বহাল

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নব গঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নবগঠিত কমিটি বহাল রেখেছে উপজেলা আওয়ামীলীগ। গত ৩১ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা স্বাক্ষরিত এক চিঠিতে একথা বলা হয়।

আজ বুধবার (৭ এপ্রিল) বহিস্কার আদেশ প্রত্যাহারের চিঠিটি নতুুুন কমিটির নিকট হস্তান্তর করেন মোকামতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা চৌধুরী (রাজা) ।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা বার্তাবাজারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য , গত কিছু দিন পূর্বে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনে ফজলু বারী মোল্লা কে সভাপতি ও ফারুক হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হলে তাদের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগে বেশ কিছু অভিযোগ করা হলে গত ৩০ মার্চ ঐ দুই নেতাকে বহিষ্কার ও কমিটি বিলুপ্ত করে পূর্বের কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

খালিদ হাসান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর