মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনের মায়াদ বাড়ানো হলে করে আগামী রোববার (১২ এপ্রিল) সকল দোকান খুলবেন বলে ঘোষণা দিয়েছেন সিলেট মহানগরীর ব্যবসায়ীরা।
বুধবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে নগরীর হাসান মার্কেট এলাকায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন।
ব্যবসায়ীরা বলেন, গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে না পেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে। সরকার যদি লকডাউনের মেয়াদ বাড়ায় তাহলে আগামী রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে সিলেট নগরীর সবকটি দোকান-পাঠ খোলা রাখা হবে।
এসময় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। ঘোষিত এক সপ্তাহের লকডাউনের পর যদি আর লকডাউন দেয়া হয় তাহলে আমরা তা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখব।
পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না বলেন, সরকারের এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত মেনে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। কিন্তু এরপর যদি আর লকডাউন দেয়া হয় তাহলে তা মানা হবে না। আগামী শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় আমরা কোর্ট পয়েন্টে মানবন্ধন করব এবং রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে।
বার্তা বাজার/এসজে