রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশু বক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে নিজ বাড়ি থেকে বসতঘরের দরজা ভেঙে তাকে আটক করে র‌্যাব। আটককৃত রফিকুল ইসলাম ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম র‌্যাব হেফাজতে রয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার বড়ভাই রমজান রফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার (৭ মার্চ) বিকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে।

সেখানে তার পরিবারের লোকজন জানান, রফিকুল ইসলাম মাদানি একজন মাদ্রাসা শিক্ষক। তাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। রাতের বেলা এইভাবে একজন ব্যক্তিকে আটক করার পরে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম।

এর আগে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামকে পুলিশি হেফাজতে নিয়েছিল। পরে আবার ছেড়ে দেওয়া হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর