মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
মনপুরা উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে এই লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মনপুরা ইউনিয়নের স্থানীয় কয়েকজন লোক লাশটিকে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মনপুরা থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, মেঘনা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশটির একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/পি