লকডাউন মানতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান এমপি তুহিন’র

দেশে করোনার ঊর্ধ্বমূখী সংক্রমণ রোধে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কিন্তু নান্দাইলের সাধারণ ব্যবসায়ীরা লকডাউন প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এজন্য আজ বুুধবার দুপুরে নান্দাইল পৌরসভায় অবস্থিত পুরাতন বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদেরকে লকডাউন মানতে বুঝিয়েছেন স্থানীয় এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন।

জানা গেছে, পৌরসভার বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সকালে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সহ পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে। তখন ব্যবসায়ীরা অবিলম্বে লকডাউন প্রত্যাহার করার দাবি জানায়।

পরে বুধবার এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়াকে সঙ্গে নিয়ে পায়ে হেটে বাজারের বিভিন্ন দোকানে ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

এসময় তিনি ব্যবসায়ীদের বলেন, করোনা সংক্রমণ যে হারে বেড়েছে তাতে লকডাউনের বিকল্প নেই। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবমুখি। তাই নিজের এবং প্রত্যেকের পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে সবাইকে সরকারের নির্দেশনা লকডাউন মানতে হবে।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর