টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা
টাঙ্গাইলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিভিন্ন মার্কেট দোকান মালিক সমিতি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ডক্টর আতাউল গনির সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম শরিফ, সিভিল সার্জন আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান, পৌরসভার মেয়র এস, এম সিরাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলতি লকডাউনে দোকান খোলার বিষয়ে ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি বলেন, যেহেতু এটা সরকারী সিদ্ধান্ত। তাই সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সবাইকে সরকারী সিদ্ধান্ত মেনে চলার আহবান জানান জেলা প্রশাসক।
হাসান সিকদার/বার্তাবাজার/পি