বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

কোভিট-১৯ প্রতিরোধে জনসাধারণকে মাস্ক বিতরণে উৎসাহিত করতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দিনব্যাপী বালিয়াকান্দি শহরের বিভিন্ন স্পটে পথচারী, ভ্যান চালকসহ মাস্ক বিহীন চলাচলকারী মানুষের মাঝে মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সহ-সভাপতি এস,এম রাহাত হোসেন ফারুক, সাধারণ সম্পাদক সোহেল রানা, সদস্য সোহেল খান, বার্তা বাজারের প্রতিনিধি মেহেদী হাসান রাজু প্রমুখ।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর