রংপুরের রাস্তায় চলো স্বপ্ন ছুঁই
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারো রংপুরের রাস্তায় নেমেছে চলো স্বপ্ন ছুঁই। করোনা পরিস্থিতির প্রথম থেকে এখন পর্যন্ত তারা প্রতিনিয়ত করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে।
প্রতিনিয়ত জীবনের তাগিদে বাহিরে বের হচ্ছেন মানুষ, নিরাপদ দূরত্ব মানছেন না কেউ। লকডাউনের মাঝে নিত্তপ্রয়োজনীয় জিনিসের যেসব দোকান খোলা সেগুলোতে যেনো মানুষ স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দূরত্ব মেনে বাজার করতে পারেন, তার নিত্তপ্রয়োজনীয় পণ্যটি নিতে পারেন সেজন্য চলো স্বপ্ন ছুঁই গতকাল থেকে রংপুর নগরীর বিভিন্ন জায়গায় কিছু নিত্তপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এবং ঔষধের দোকানের সামনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সুরক্ষা মার্কিং করে দেয়। এবং বিক্রেতাদের বুঝিয়ে দেন ক্রেতারা আসলে এই মার্কিং এ দাঁড়িয়ে যেনো পণ্য কেনেন।
অসচেতন এই মানুষ গুলোর মনে সচেতনতা সৃষ্টি করতে করতে তারা চালায় নিরাপত্তা কাউন্সিলিং কর্মসূচী। মাস্ক ছাড়া অসচেতনভাবে যারা বেন হন তাদের বিনামূল্যে মাস্ক প্রদান করেন এবং মাস্ক ব্যবহারে উৎসাহিত করেন।
এ ব্যাপারে চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা মোঃ মুহতাসিম আবশাদ জিসান বলেন, “করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমরা আবার মাঠে নেমেছি, আমাদের কাছে এই মুহুর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো জনসচেতনতা, আর জনসচেতনতার জন্য আমরা বাজার, দোকানগুলোয় সুরক্ষা মার্কিং করছি, বিনামূল্যে মাস্ক বিতরণ করছি, সেই সাথে চলছে আমাদের নিরাপত্তা কাউন্সিলিং।”
আপনার একটু সচেতনতা করোনার ভয়াল গ্রাস থেকে বাচাতে পারে আপনাকে। আর আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে।
রকি আহমেদ/বার্তাবাজার/পি