টাঙ্গাইলে এক’শ লিটার দেশীয় চোলাই মদসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শহরের কান্দাপাড়া রবি দাস পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কান্দাপাড়া রবি দাস এলাকার মৃত জয়নাল রবি দাসের ছেলে কৃষ্ণ রবি দাস (৩৫), মৃত অন্তু রবি দাসের ছেলে কৈলাস রবি দাস (৩৩), মৃত শিবু রবি দাসের ছেলে তুলসী রবি দাস (৪২) ও শহরের পারদিঘুলীয়া এলাকার আব্দুল লতিফ মন্ডলের ছেলে এহসানুল হক মিলন (২৬)।
এসময় একশ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইলের র্যাব- ১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, আসামীরা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল। আসামীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি