রাজবাড়ীর পদ্মায় জেলের জালে সাড়ে ২৪ কেজির কাতলা

রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন সাড়ে ২৪ কেজি।

বুধবার (৭ এপ্রিল) সাকলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে মাঝ পদ্মায় জেলে মোশারফ হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে পারে আনলে এক নজর দেখতে ভীর করে স্থানীয়রা।

দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, বুধবার সকালে পদ্মা নদীর মাঝখানে জাল ফেলে জেলে মোশারফ হলদার। এ সময় তার জালে এই কাতলা মাছটি ধরা পরে। পরে আড়তে ডাকের মাধ্যমে এক হাজার ছয়শত পঞ্চাশ টাকা কেজি দরে মোট চল্লিশ হাজার চারশত পচিশ টাকায় কিনে নেওয়া হয়েছে।

মাছটিকে বেশি দামে বিক্রির আশায় ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর