শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী আটক

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ‘শিশুবক্তা’খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে বুধবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনা থেকে আটক করেছে র‌্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে রফিকুল ইসলাম রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। সম্প্রতি তার অনেক উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে।

রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনায়। তিনি বিএনপি-জামায়াত জোটের শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহ-সভাপতি।

এর আগে গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ করায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করেছিল পুলিশ। অবশ্য রাতেই তাকে ছেড়ে দেয়া হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর