সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের সভাপতি
মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান সাজ্জাদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, আজ বুধবার দুপুরে সাজ্জাদ মাগুরা শহর থেকে নিজ বাড়ি শ্রীপুরের উদ্দেশ্যে সাদা রঙের প্রাইভেটকার যোগে যাচ্ছিলেন। দুপুর সাড়ে বারোটার দিকে প্রাইভেটকারটি সদর উপজেলার আঠারোখাদা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান সাজ্জাদ ও তার সহযোগী সাবু নামের একব্যক্তি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আহত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।
বার্তাবাজার/পি