কক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাত থেকে অপহৃত আবুল নাসের নামে এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন (১৬-এপিবিএন) ।
আজ বুধবার (৭ এপ্রিল) সকাল পৌনে ১১টা নাগাদ উপজেলার হ্নীলা জাদিমুরা (২৭ নং) রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে উদ্ধার করা হয়।
তিনি একই ক্যাম্পের বি ব্লকের (৯-এফসিএন নং-২৫৭১০৩) বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ১৬-এপিবিএন এর অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান, গত ৬ এপ্রিল এশার নামাজ পড়তে যাওয়ার সময় একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। সংবাদে পেয়ে এপিবিএন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা জাদিমুরা (২৭ নং) ক্যাম্পে এপিবিএন সদস্যরা পৌঁছালে অপহরনকারীরা তাকে রেখে পালিয়ে যায়। পরে সেখানে থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন এর এই কর্মকর্তা।
বার্তাবাজার/পি