১০ কিলোমিটার রাস্তা পরিদর্শন করেছেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া থেকে খেজুরতলা বাজার পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা পরিদর্শন করেন পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আ. ছত্তার।

বুধবার(৭ এপ্রিল) দুপুরে তিনি সড়কটি পরিদর্শন করে সদর ইউনিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওলাদাররের আমন্ত্রণে তার নিজ বাসভবনে দুপুরের মধ্যান্নভোজ করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল-মুজাহীদ, ওসি মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, সাধারণ সম্পাদক শাহীন গাজী, যুবলীগ নেতা মাসুদ রানা, আ. মজীদ, শাওন তালুকদার, ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ প্রমুখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর