ভারতের ইতিহাসে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে নতুন করে ফের সংক্রমণের হার বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৭ হাজার করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা কিনা দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এর আগে গত রোববার দেশটিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছিল। রোববার সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন রোগী শনাক্ত হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ঘোষিত দৈনিক শনাক্ত সংখ্যা অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার জন।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশটির বিভিন্ন রাজ্যে কড়াকড়ি লকডাউন দেয়া হয়েছে। মুম্বাইসহ মহারাষ্ট্রের ১০ জেলা, দিল্লি এবং কর্ণাটকের একটি জেলার করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর