প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, মুক্তিযোদ্ধার সন্তান গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করায় ফিরোজ কবীর (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকেলের দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে দামকুড়া থানা পুলিশ।

ফিরোজ পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকার বাসিন্দা। সে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী সরকারের ছেলে।

এ প্রসঙ্গে রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর