মামুনুল হকের পক্ষে পোস্ট, ছাত্রলীগ নেতা বহিষ্কার

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়ার কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক ছাত্রলীগ নেতা বহিষ্কার হয়েছে।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতার নাম মো. আজিজুল হক আজিজ। তিনি সীতাকুণ্ড ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘বাংলাদেশ ছাত্রলীগ সোনাইছড়ি ইউনিয়ন শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় আজিজকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

আজিজের ওই ফেসবুক পোস্টে ছিল, ‘কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। একজন আলেমকে মিথ্যা অপবাদ দিয়ে এইভাবে হেনস্থা করলি। আল্লাহর গজব পড়বে তোদের ওপর।’

তবে বহিষ্কারের পর আব্দুল আজিজের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর