সাতক্ষীরা বনবিভাগের অভিযানে হরিণের চামড়া উদ্ধার

সাতক্ষীরা শ্যামনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি তাজা হরিণের চামড়া উদ্ধার করেছে বনবিভাগ।

শ্যামনগরের কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সাঈদের নেতৃত্বে মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে আবাদ চন্ডিপুরের খোসালখালী গ্রামের আলী মুদ্দিনের ছেলে আনছার মল্লিকের বাড়িতে অভিযান পরিচালিত হয়। এসময় দুই ঘরের চিপার মধ্যে থেকে চামড়াটি উদ্ধার করে বনবিভাগ।

স্টেশন কর্মকর্তা আবু সাঈদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, আনছার আলীর বাড়িতে হরিণের চামড়া রয়েছে । সেখানে আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চামড়াটি উদ্ধার করি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শাওন আহমেদ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর