মুন্সীগঞ্জে মেয়রের বাসায় অজ্ঞাত বিষ্ফোরণ, কাউন্সিলরসহ ১৩ জন আহত

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার সদ্য পাস করা মেয়রের বাড়িতে প্রচন্ড বিষ্ফোরণ ঘটেছে। সেই বিষ্ফোরনে প্যানেল চেয়ারম্যান ও ৪জন কাউন্সিলরসহ ১৩জন পুড়ে গেছেন। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে বলে একাধিক সূত্র মতে জানা গেছে। তাতে মেয়র হাজী আব্দুস সালাম, তার ছোট স্ত্রী কানন বালাসহ ৪জন কাউন্সিলরসহ আহত হয়েছে অন্তত ১৩জন।

আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে সূত্র মতে জানা গেছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা পুড়ে যাওয়া ১৩ জনের মধ্যে মাইন উদ্দিন, রহিম বাদশা, দ্বীন ইসলাম, আওলাদ হোসেন, সোহেল, মো: ইদ্রিস আলী, মেয়েরের স্ত্রী কানান, শান্তি, পান্না, শ্যামলের নাম পাওয়া গেছে।

এদের মধ্যে ৩ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০জন আহতকে ঢাকা বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অন্য একটি পক্ষ দাবি করছে মেয়রের বাড়ির রান্নঘরের সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে মেয়র হাজি আব্দুস সালামের সমর্থকদের দাবি হচ্ছে, নাশকতার লক্ষ্যে তার বাড়িতে একটি পক্ষ এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। আহতদের মধ্যে দুইজন প্যানেল মেয়র রয়েছেন। তারা হচ্ছেন আওলাদ হোসেন ও রহিম বাদশা। অপর আহত কাউন্সিলর সোহেল রানা।

ঘটনাস্থলে ফায়ার স্টেশনের কর্মকর্তা, হাতিমারা পুলিশ ফাঁড়ি ও সদর থানা পুলিশও বিষয়টি তদন্ত করছে। তবে কিভাবে বিষ্ফোরণ ঘটেছে তা কেউই বলতে পারছে না।

এ বিষয়ে আওয়ামীলীগের এক নেতা মনিরুজ্জামান রিপন জানান, বিকট একটি শব্দ হয়ে জানালার গ্লাসগুলো ভেঙ্গে পড়তেছে। তখন ভেবেছিলাম গ্যাস সিলিন্ডার কিনা। পরবর্তীতে দেখি না কোন গ্যাস সিলিন্ডার না। মেয়র সাহেবকে উদ্ধার করলাম, ৫০% বার্ন হয়েছে এমন ৮ জনকে আমি বাড়ি থেকে নামিয়ে হাসপাতালে পাঠিয়েছি। দুর নিয়ন্ত্রীত কোন কিছু হতে পারে তবে তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো: আবুবকর ছিদ্দিক ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, বিষ্ফোরণ কি কারণে হয়েছে তা ফায়ার সার্ভিস ও পুলিশের তদন্তের পরে জানানো যাবে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর