করোনার সংক্রমণ উর্ধ্বমূখীই আছে। মঙ্গলবারও (৬ এপ্রিল) কমেনি সংক্রমণ। এদিন হয়েছে নতুন রেকর্ড। এমতাবস্থায় রাজধানীর হাসপাতালগুলোতে আইসিইউ-এর সংকট দেখা দিচ্ছে।
অনেকে এই সেবাটা না পেয়ে মারা যাচ্ছে। এসব দিক বিবেচনায় আইসিইউ বেড দ্বিগুন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
তিনি বলেছেন, ‘আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে আইসিইউ শয্যার সংখ্যা দ্বিগুণ করতে আমরা কাজ করছি।’
তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী কাঁচাবাজারটি করোনা রোগীদের জন্যে একটি অস্থায়ী হাসপাতালে রূপান্তর করার কাজ চলমান। এটি হবে দেশের সবচেয়ে বড় কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল।
এখানে ২৫১টি আইসিইউ ও এইচডিইউ শয্যা থাকবে। এ হাসপাতালের মূল বৈশিষ্ট্য হবে, সেখানকার এক হাজার ২০০ শয্যার সবগুলোতেই আইসিইউ সুবিধা থাকবে।
বার্তা বাজার/এসজে