লকডাউন ঘোষণার একদিন পরেই মঙ্গলবার (৬ এপ্রিল) গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে সোমবার (৫ এপ্রিল) দেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়।
মঙ্গলবার বিকালে অনলাইনে সংবাদ সম্মেলন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না, এবং বের হতে পারবে না।
এইসব গণপরিবহন চলায় কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হল- প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবানুনাশক দিয়ে গাড়ি জীবানুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
পাশাপাশি কোনোভাবেই সমন্বয় করা ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহণ চলাচল যথারীতি বন্ধ থাকবে।
বার্তা বাজার/এসজে