জাগোনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে যোগ দিলেন সাংবাদিক রাফি

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন সাংবাদিক আবুল হাসনাত মো. রাফি। গত ৫ এপ্রিল সোমবার প্রাণ-আরএফএল গ্রুপের মালিকানাধীন দেশের শীর্ষস্থানীয় এই নিউজ পোর্টালটিতে তিনি যোগদান করেন। বিষয়টি জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকমের মানব সম্পদ বিভাগ নিশ্চিত করে।

সাংবাদিক আবুল হাসনাত মো. রাফি জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকম ছাড়াও দেশ বরেণ্য সাংবাদিক নাইমুল ইসলাম খাঁনের সম্পাদনা ও প্রকাশনায় দৈনিক আমাদের নতুন সময় এবং আমাদের সময় ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও স্থানীয় দৈনিক সরোদের অনলাইন ইনচার্জ ও সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আবুল হাসনাত মোঃ রাফি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাই টিভি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আ ফ ম কাউসার এমরানের কনিষ্ঠ পুত্র। তিনি তার পেশাগত দায়িত্ব পালনে সকল সাংবাদিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মো. রাসেল আহমেদ/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর