প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, গ্রেফতার যুবক

গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় মো. রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় রাজাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ বাদী হয়ে অভিযোগ দিলে শ্রীপুর থানায় মঙ্গলবার মামলা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে তাকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়ারচালা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল পাবুরিয়ারচালা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, সম্প্রতি সে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা প্রচার করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বাদী হয়ে থানায় অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর