তেঁতুলিয়ায় ‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনা বিস্তার রোধ করি’ প্রতিপাদ্যে মাস্কআপ ক্যাম্পেইন

সারা বাংলাদেশে ব্যাপক হারে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের সচেতনতার লক্ষে ‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি,করোনা বিস্তার রোধ করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্কআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে বাংলাবান্ধা জিরো পয়েন্টে হতে ভায়া তেঁতুলিয়া হয়ে দেবনগড় পর্যন্ত প্যারোডি গানের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো:আবুল কাশেম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:আবদুর রাকিব ও তেঁতুলিয়া মডেল থানার পুলিশ সদস্যসহ, উপজেলা শিল্পকলা একাডেমির কয়েক জন শিল্পিকে সাথে নিয়ে হ্যান্ড মাইকে প্যারোডি গানের সুরে সুরে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা,সামাজিক দুরত্ব বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, জনসমাগমে এড়িয়ে চলা এই বিষয় গুলো নিয়ে গানের মাধ্যমে বাজারে বাজারে হেটে হেটে জনসাধারণকে অবগত করা হয় এবং পাশাপাশি মাস্ক বিতরণ করেন।

এস.এম আল-আমিন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর