টাঙ্গাইলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় অর্থদণ্ড

করোনাভাইরাস মোকাবেলায় টাঙ্গাইলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ৯ দোকানীকে ৭ হাজার ৫০০ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে শহরের মেইন রোড শান্তিকুঞ্জ মোড় ও বেবীস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বলেন, সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান করেন এবং করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হাসান সিকদার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর