করোনাকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ানো ‘মরার ওপর খাড়ার ঘা’

করোনাকালে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিকে ‘মরার ওপর খাড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার (৫ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন একদিকে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি, অপরদিকে টিসিবি’র পণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন চরম দুর্বিষহ করে তুলেছে। লকডাউন দিয়ে সাধারণ মানুষকে কর্মহীন করে বিপর্যস্ত করে দিয়েছে। এতে সাধারণ মানুষের চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এমনিতেই জনগণ করোনা মহামারির কারণে বিপর্যস্ত। তার ওপর ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ‘মরার ওপর খাড়ার ঘা’

তিনি বলেন, গত এক বছরে করোনার ফলে দেশের সাধারণ মানুষ বিপর্যস্ত। এর মধ্যে পুনরায় দেশে লকডাউন মানুষকে চরম বিপর্যস্ত করে দিয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষের জন্য কিছু করা সরকারের অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, টিসিবি কর্তৃক নতুন করে চাল, ডাল, তেল ও চিনির দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত জনদুর্ভোগ সৃষ্টি করবে। মুসলিম প্রধান দেশে কিছুতেই এ সিদ্ধান্ত মেনে নেওয়ার মত নয়। । রমজানকে সামনে রেখে আগের চেয়ে কম মূল্যে ভোগ্যপণ্য সরবরাহের ঘোষণা দিতে হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর