ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেটার মঈন আলীর ধর্মবোধ নিয়ে সবাই কমবেশি জানে। ইসলামকে সম্মান করে তিনি জার্সিতে কোনো মদের কোম্পানির বিজ্ঞাপন রাখেন না। এজন্য কোম্পানিগুলোর মোটা অংকের টাকাও তিনি ফিরিয়ে দেন।
সম্প্রতি চেন্নাইয়ের পক্ষে আইপিএল খেলতে ভারতে এসেছেন মঈন আলী। এবারও অন্যদের জার্সিতে মদের লোগো থাকলেও তার জার্সিতে নেই। তার ধর্মবোধের প্রতি সম্মান রেখেই সংল্লিষ্টরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু মঈনের এই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন নাস্তিক হিসেবে পরিচিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি টুইটারে লিখেন, ‘মঈন আলী ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলে সিরিয়ায় গিয়ে আইসিসে (জঙ্গি সংগঠন) যোগ দিতেন।’
তারকা অল-রাউন্ডারকে নিয়ে এমন মন্তব্যের পর সোশ্যাল সাইটে তুমুল সমালোচনার জন্ম হয়েছে। তসলিমার এই কুৎসিত মন্তব্য কেউই ভাল ভাবে নিচ্ছেন না। সমালোচনায় যোগ দিয়েছেন মঈনের সতীর্থ ইংলিশ পেস সুপারস্টার জোফরা আর্চার।
তসলিমার টুইটটি রিটুইট করে জোফরা আর্চার লিখেছেন, ‘আপনি ঠিক আছেন তো? আমার মনে হয় আপনি ঠিক নেই’!
শুধু আর্চারই নন; অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তসলিমার সমালোচনা করেছেন। যেমন একজন লিখেছেন, ‘তসলিমা নাসরিনের নামটি যদি মুসলিম না হত, তবে তিনি নিশ্চিত ভাবে আরএসএসে (ভারতের মৌলবাদী সংগঠন) যোগ দিতেন।’
পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত একটি কথাও বলেননি মঈন আলী। তসলিমার মতো খ্যাতিমান একজন লেখিকা এমন টুইট করতে পারেন কিনা সেটা নিয়েও বিতর্ক হচ্ছে।
আর্চারের পোস্টটি দেখতে ক্লিক করুন।
বার্তা বাজার/এসজে