চট্টগ্রাম নগরীতে লকডাউনে ভ্রাম্যমাণ আদালত: ১৯ মামলায় নগদ অর্থ জরিমানা

করোনা ভাইরাস বিস্তার রোধে সপ্তাহ ব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে চট্টগ্রাম জেলা প্রশাসন ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর ছয়টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ১৯টি মামলায় ১৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় ও ৫হাজার মাস্ক বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় দিন ব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বায়েজিদ, খুলশী, মুরাদনগর, অক্সিজেন, এ কে খান, কর্ণফুলী ও আগ্রাবাদ এলাকায় অভিযান চালায়। এসময় তারা ৫হাজার মাক্স বিতরনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্টানকে সরকারী নির্দেশ অমান্য করার দ্বায়ে ১৯টি মামলায়র ১৭হাজার ৫৫০ টাকা অর্থদন্ড আদায় করেন।

মোবাইল কোর্টের নেতৃত্বদেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন, মাসুমা জান্নাত, মো. আশরাফুল আলম, প্রতীক দত্ত, সোনিয়া হক, হুছাইন মুহাম্মদ।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর