‘বাস চলবে না কি’ জানে না নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে ৭ দিনের লকডাউন ঘোষণার মাত্র একদিন পরেই আবারও গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু আচমকা নেওয়া এই সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানে না গণপরিবহনের নিয়ন্ত্রক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার ( ৬ এপ্রিল) কীভাবে, কোন নিয়ম মেনে পরিবহন চলবে, স্বাস্থ্যবিধিই বা কীভাবে বাস্তবায়ন করা হবে এবং ভাড়া কোন নিয়মে চলবে জানতে বিআরটিএর একাধিক কর্মকর্তার সংগে যোগাযোগ করা হয়। কিন্তু এসব প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি তারা।

এ বিষয়ে জানতে চাইলে সংস্থাটির প্রশাসন বিভাগের পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, গাড়ি চলার সিদ্ধান্তের বিষয়ে আমরা কিছুই জানি না। বিআরটিএ এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।

একই কথা জানান সংস্থাটির পরিচালক (এনফোর্সমেন্ট) সারোয়ার আলম। তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে গাড়ি বন্ধ করা বা চালানো কোনোটার সিদ্ধান্তই আমরা নেইনি। এ বিষয়ে সম্ভবত মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছে। সেখানে খোঁজ নিতে পারেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর