ময়মনসিংহের ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে এক মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে। ধোবাউড়া উপজেলার সীমান্তঘেঁষা গোবরচানা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গোবরচানা গ্রামের বীরমুক্তিযোদ্ধা এম এইচ কুদ্দুসের পরিবারের উপর হামলা করে পাশ্ববর্তী গ্রামের শামসুল হক ও তার ছেলে আলামিন। উপজেলার দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের শামসুল হক ও তার ছেলে আল-আমিন ভারতীয় সীমান্ত ঘেঁষা বীরমুক্তিযোদ্ধা এম এইচ কদ্দুসের বসত বাড়ির ভিতর দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে ভারতে যাওয়া আসা করে। তাকে নিষেধ করায় আল আমিন মুক্তিযোদ্ধা কুদ্দুসের উপর ক্ষিপ্ত হয়।
তারই জেরে সোমবার (৫ এপ্রিল) বিকেলে আল-আমিন ও তার বাবা শামসুল হক বীরমুক্তিযোদ্ধা এম এইচ কদ্দুসের বসত বাড়িতে হামলা করে। এতে মুক্তিযোদ্ধার স্ত্রী,পুত্র ও পুত্রবধু আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এব্যপারে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনিসুর রহমান/বার্তাবাজার/ভি.এস