রাজৈরে ২ মাস যাবৎ নেই ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন

মাদারীপুরের রাজৈর উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতাদি ২ মাস যাবৎ বন্ধ রয়েছে। রাজস্ব খাতে চাকরী করার পরও বেতন বন্ধ থাকায় তারা হতাশাগ্রস্থ এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তবে অভিযোগ পাওয়া গেছে, উপজেলা ভূমি অফিসের নাজির প্রকাশ বাবুর গাফিলতিতে বেতন পাচ্ছেন না তারা।

ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসের নাজির প্রকাশ বাবুর গাফিলতিতে বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন ভূমি অফিসের এক এম.এল.এস.এস জানান, আমরা ২০২১ সালের ফেব্রুয়ারী এবং মার্চ মাসের বেতন এখনও পাইনি। পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি।

তিনি আরও বলেন, আপনারা একটু জেনে দেখবেন আমাদের বেতন বন্ধ কেন? আর কতদিনের মধ্যে বেতন পেতে পারি। উপজেলার ১০ ইউনিয়নের ১০টি ও পৌরসভার ১টি এবং উপজেলা ভূমি অফিস মিলে মোট ৪০ জনের বেতন ভাতাদি বন্ধ রয়েছে।

অভিযুক্ত উপজেলা ভূমি অফিসের নাজির প্রকাশ জয়ধর জানান, সরকারী বরাদ্দ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদের সাথে আমার নিজের বেতনও বন্ধ রয়েছে। তবে আশা করছি অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

উপজেলা ভূমি কর্মকর্তার দায়িত্বে থাকা ইউএনও মোঃ আনিসুজ্জামান জানান, তাদের বরাদ্দ খাতে টাকা ছিলনা, এখন আসছে, বেতন পেয়ে জাবে। তবে, ইএফটিতে তাদের তথ্য দিতে হবে। তাই আরো কিছুদিন সময় লাগবে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর