পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এজন্য তিনি মানুষের বেপরোয়া আচরণকে দায়ী করেছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে স্থাপিত ঢাকা উত্তর সিটি করপোরেরশনের করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ ও মানুষের মঙ্গলের জন্যই লকডাউন দেওয়া হয়েছে। কারো ওপর বল প্রয়োগ করতে চায় না সরকার। নিজেদের মঙ্গলের জন্য সবার স্বাস্থ্যবিধি মানা উচিত।
তিনি জানান, মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোভিড হাসপাতালে দুইশ আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া গতবারের চেয়ে ১০ থেকে ১১ গুণ করোনা রোগী বেড়েছে এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানাচ্ছি।
বার্তা বাজার/এসজে