কুবি প্রেস ক্লাবের লেখা আহ্বান প্রতিযোগিতায় বিজয়ী ৩ নারী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামে আয়োজিত ‘লেখা আহ্বান’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে।

এ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রত্নতত্ব বিভাগের খন্দকার নাইমা আক্তার নুন, আইন বিভাগের ফারহানা তানভীর ইমা ও পদার্থবিজ্ঞানের নুসরাত জাহান সাথী।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কোভিড-১৯ পরিস্থিতিকে মাথায় রেখে ফটোগ্রাফি প্রতিযোগিতা ও লেখা আহ্বানে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীমিত রেখেছে।

সাজ্জাদ বাসার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর