গরীবের ডাক্তার হতে চায় তারা ৩ জন

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের তিনজন মেধাবী শিক্ষার্থী স্থান পেয়েছে।

ভর্তি পরিক্ষায় স্থান পাওয়া শিক্ষার্থীরা হলো- মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের আব্দুর রহিম হাওলাদারের কন্যা জান্নাতুল ফেরদৌস রাকা, বাঘার গ্রামের মোঃ মোতালেব আকনের পুত্র মাহমুদ আকন ও পূর্ব বেজহার গ্রামের সুভাষ মন্ডলের পুত্র শুভ মন্ডল।

জানা গেছে, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রাকা বরিশাল নগরীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও সরকারী বরিশাল মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে এমবিবিএস কোসের ভর্র্তি পরিক্ষা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে স্থান পেয়েছে। পরিক্ষার ফলাফলে জাতীয় মেধা তালিকায় সে ১৫৭তম স্থান অর্জন করে। শিক্ষার্থী মাহমুদ আকন এবং শুভ মন্ডল মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসতি জিপিএ-৫ এবং নটরডেম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে এমবিবিএস কোর্সের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে মাহমুদ আকন রংপুর মেডিকেল কলেজে এবং শুভ মন্ডল বগুরার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থান পেয়েছে।

শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের পিতা বিআরডিবি কর্মকর্তা আব্দুর রহিম হাওলাদার জানান, তার কন্যার ইচ্ছা সে (রাকা) ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবার পাশাপাশি গ্রামের গরীব মানুষের সেবা করবে। অপর দুই শিক্ষার্থীও ডাক্তারি পাশ সম্পন্ন করে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়নের তিনজন মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর