এবার করোনায় আক্রান্ত বিএনপির এ্যানী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া যায়।

বিষয়টি গণমাধ্যমকে এ্যানী নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে কাশি হচ্ছিলো। পরে করোনা টেস্ট করানো হলে আজ রিপোর্টে পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এ্যানী। তিনি সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

এদিকে এ্যানী করোনা আক্রান্ত হয়েছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তার বন্ধু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

তিনি লেখেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী করোনা পজিটিভ। তার সুস্থতা কামনা করি।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর