সিরাজদিখানে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণ ও তদারকি বৃদ্ধি

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার বেলা ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার নিমতলা, ইমামগঞ্জ, মৃধাবড়ি ও সিরাজদিখান বাজারসহ বিভন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও রিক্সা, ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

এসময় তিনি বলেন, দেশে করোনা সংক্রামণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আপনারা সকলে সচেতন থাকবেন। প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে বের হবেন না। সংক্রামণের ঝুকি এরাতে সরকারি বিধিনিষেধ মেনে চলুন।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর