লকডাউনে দোকান খোলার দাবিতে বগুড়ায়ও ব্যবসায়ীদের বিক্ষোভ

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে সরকার ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে। তবে এই লকডাউনে আর্থিক ক্ষতির দিক বিবেচনায় বিক্ষোভ করছে বগুড়ার ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে বগুড়া ইলেক্ট্রিক, ইলেকট্রনিক্স ও কাপড় ব্যবসায়ী সমিতির নেতাকর্মী ও তাদের দোকান কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন।

তারা শহরের জিরোপয়েন্ট সাতমাথায় জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ব্যবসায়ী নেতারা উল্লেখ করেন, গত বছর লকডাউনে বগুড়ার ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারও দোকানপাট বন্ধ থাকলে তাদের পথে বসতে হবে। এমতাবস্থায় তারা সকল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলার দাবি জানাচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর