চট্টগ্রামের কাঁচাবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী সিডিএ মার্কেটে কাঁচাবাজারে করোনা ভাইরাস প্রতিরোধ বাজার ব্যবস্থাপনা’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শ্রীমা চাকমা, কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি একেএম হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ প্রমুখ।
সুমন শাহ/বার্তাবাজার/পি