মার্কেট খোলার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা

লকডাউনে মার্কেট খোলা দেওয়ার দাবিতে সাভারের ব্যবসায়ীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল)
বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

পরে পুলিশ এসে তাদের সাথে কথা বলে তাদের ফিরিয়ে দেন। তবে তারা তাদের দাবি নিয়ে আবারও বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছেন।

ব্যবসায়ীদের দাবি, এক বছরের অধিক সময় ধরে ব্যবসায় মন্দা। আমরা ঋণগ্রস্থ হয়ে পড়েছি। এখন ব্যবসা না করতে পারলে পথে বসে যাবো।

স্থানীয় এক কাপড় ব্যবসায়ী বলেন, আমরা ঋণ করে দোকানে মালামাল তুলেছি, মার্কেট বন্ধ থাকলে ভিখারি হয়ে যাব। মার্কেটের দোকানদার আর সেলসম্যানের ঘরে খাবার থাকবে না। তারা না খেয়ে মারা যাবে। আমাদের দাবি, এখনই মার্কেট খুলে দেওয়া হোক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর