প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার পরেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা একাংশ) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ৩টায় তানভীর ইমামের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।
তিনি জানান, এমপি তানভীর ইমাম দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচি অংশ নেন। এরপর তিনি সংসদে যোগ দেয়ার জন্য রাজধানীতে ফেরেন।
তিনি আরও বলেন, গত ৩১ মার্চ জাতীয় সংসদ ভবন সংলগ্ন বুথে করোনা টেস্টের জন্য নমুনা দেন তিনি। সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধানীর বাসভবনে আইসোলেশনে আছেন।
এমপি তানভীর ইমামের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এমপি ইমাম প্রায় এক মাস আগে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
বার্তাবাজার/নব