বোয়ালমারীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামে অবৈধ ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছে বেড়াদি গ্রামের ড্রেজার মালিক আলমগীর হোসেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, দুইদিন আগে ড্রেজার মালিক আলমগীর হোসেন বেড়াদি মাঠে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের করে বিক্রি করছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয় শুনেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর